প্রথম জয় বাংলাদেশি যুবাদের

Sep 9, 2026 - 08:52
 0  1
প্রথম জয় বাংলাদেশি যুবাদের
ছবি : সংগৃহীত

 ঢাকা,(৯ সেপ্টেম্বর,২০২৬ খ্রি,(সময়ধারা নিউজ/বাসস ) : প্রথম দুই ম্যাচ হারের পর জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। 

আজ পুল ‘বি’-তে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। 

চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল চারটি করেন যথাক্রমে-শিমুল ইসলাম, মেহেদী হাসান, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।

নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ৩-২ গোলে এবং মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ।

ফলে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। চার ম্যাচ খেলে এখনও পয়েন্টের দেখা পায়নি কাজাখস্তান। 

আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0