ইয়েমেনে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী : হুতি গণমাধ্যম

Oct 25, 2026 - 00:38
 0  1
ইয়েমেনে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী : হুতি গণমাধ্যম
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ) : ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকায় শনিবার প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম এ খবর জানিয়েছে। একই সঙ্গে মোচা শহরেও প্রায় ২০টি হামলার খবর প্রকাশ করেছে তারা।

সানা থেকে এএফপি জানায়, হুতিদের আল-মাসিরা টেলিভিশন সানায় একাধিক ‘সৌদি শত্রুপক্ষের বিমান হামলার’ খবর জানিয়েছে। এর মধ্যে একটি বাড়িতে চালানো হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়।

সানা প্রদেশের একটি সিমেন্ট কারখানায় পৃথক হামলায় ‘বেশ কয়েকজন শহীদ ও আহত’ হয়েছেন বলে সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। এর আগে জোটটি জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তাইফ ও ইয়ানবুর দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

ছবি : সংগৃহীত

এর আগে রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের চারটি এলাকায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করে। এসব এলাকার মধ্যে ছিল তাইফ, ইয়ানবু, ইসলামের পবিত্রতম নগরী মক্কা এবং জেদ্দা।

সৌদি আরব ২০১৫ সালে ইয়েমেনের সংঘাতে প্রথম সামরিক জোটের নেতৃত্ব দিয়ে হস্তক্ষেপ করে। দীর্ঘদিনের এ যুদ্ধে দেশটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।

২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত অনেকটা স্তিমিত হয়ে এসেছিল। তবে বৃহত্তর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত আবারও শুরু হয়।

ছবি : সংগৃহীত

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0