শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

Sep 23, 2026 - 17:59
 0  2
শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ
ছবি: বাসস

শেরপুর, ২৩ সেপ্টেম্বর, ২০২৬  (সময়ধারা নিউজ) :জেলার ঝিনাইগাতি সীমান্ত এলাকায় ১৭ লাখ ৫৮ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন ব্রান্ডের ভারতীয় কসমেটিক ও একটি ট্রলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল ঝিনাইগাতি উপজেলার গজনী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ লাখ ৫৮ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন ব্রান্ডের ভারতীয় কসমেটিক এবং পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রলি জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানের মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0