যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলায় প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটের মাধ্যমে ভাতা বিতরণ

যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলায় প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটের মাধ্যমে ভাতা বিতরণ
ছবি : সংগৃহীত

আজ (সোমবার)বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলার সম্মেলন কক্ষে প্রশিক্ষিত যুবদের মাঝে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) পদ্ধতিতে যাতায়াত ভাতা বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এ কে এম শাহরিয়ার রেজা, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা জেলা। ড. গাজী মোঃ সাইফুজ্জামান, মহাপরিচালক (গ্রেড -১), যুব উন্নয়ন অধিদপ্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বিকাশ ও রকেটে ভাতা বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমেদ শামসুল হুদা, হেড অব রকেট ও জনাব মেহমুদ আশিক ইকবাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, গভর্নমেন্ট পার্টনারশিপ, বিকাশ লিমিটেড ।

তারা MFS পদ্ধতিতে ঢাকাসহ সকল জেলায় ভাতা বিতরণ কর্যক্রম বাস্তবায়নে সর্বচ্চো সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রিয়সিন্ধু তালুকদার, পরিচালক (প্রশিক্ষণ), যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি MFS পদ্ধতিতে ঢাকাসহ সারাদেশে ভাতা বিতরণ কার্যক্রমের সফল বাস্তবায়নে ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি ও বিকাশ লি. এর সহযোগিতা কামনা করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জিানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

অনুষ্ঠানে ঢাকা জেলার তিন মাস মেয়াদী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১,১৭,৯০০/- টাকা রকেটের মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া, ঢাকা জেলাধীন ক্যান্টনমেন্ট ইউনিট থানার সাত দিন মেয়াদী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৮,০০০/- টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীগণ বিকাশ ও রকেট একাউন্ট-এ তাৎক্ষণিকভাবে ভাতা পেয়ে বেশ উল্লাস প্রকাশ করেন। এই পদ্ধতিকে তারা স্বাগত জানিয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে ভাতা বিতরণের শুভ সূচনা হলো। এখন থেকে এই জেলায় অনলাইনে ভাতা বিতরণ অব্যাহত থাকবে।