বাংলাদেশ ২০২৬–২০৩২ মেয়াদের জন্য পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) স্বাক্ষর করেছে

Mar 21, 2026 - 19:56
Mar 21, 2026 - 19:57
 0  3
বাংলাদেশ ২০২৬–২০৩২ মেয়াদের জন্য পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) স্বাক্ষর করেছে
ছবি : সংগৃহীত

ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬ (কথাবার্তা):  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে ২০২৬–২০৩২ মেয়াদের জন্য পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) স্বাক্ষর করেছে। ১৮ মার্চ ২০২৬ তারিখে অস্ট্রিয়ার ভিয়েনায় এ ফ্রেমওয়ার্ক  স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এবং IAEA-এর পক্ষে সংস্থাটির উপ-মহাপরিচালক ও কারিগরি সহযোগিতা বিভাগের প্রধান হুয়া লিউ  স্বাক্ষর করেন।

কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স কাঠামো, যার মাধ্যমে কোনো সদস্য রাষ্ট্র এবং IAEA-এর মধ্যে মধ্যমেয়াদি কারিগরি সহযোগিতার পরিকল্পনা নির্ধারণ করা হয়। এই কাঠামোর আওতায় অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাত চিহ্নিত করা হয়, যেখানে পারমাণবিক প্রযুক্তি ও কারিগরি সহায়তার মাধ্যমে জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশ ১৯৭২ সাল থেকে IAEA-এর সদস্য রাষ্ট্র হিসেবে কাজ করছে। নবস্বাক্ষরিত ২০২৬–২০৩২ মেয়াদের CPF-এ সাতটি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে— পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা এবং পারমাণবিক সুরক্ষা, জ্বালানি, খাদ্য ও কৃষি, মানব স্বাস্থ্য, পানি ও পরিবেশ, পারমাণবিক জ্ঞান উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং শিল্পক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির প্রয়োগ।এই CPF বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার আরও সম্প্রসারিত হবে এবং বিভিন্ন উন্নয়ন খাতে টেকসই অগ্রগতি অর্জন সম্ভব হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0