বরিশালে কবি নজরুলের প্রয়াণবার্ষিকীতে ‘ভালোবাসো মোর গান’ শীর্ষক আলোচনা

Aug 31, 2026 - 19:13
 0  2
বরিশালে কবি নজরুলের প্রয়াণবার্ষিকীতে ‘ভালোবাসো মোর গান’ শীর্ষক আলোচনা
ছবি : সংগৃহীত

  ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (সময়ধারা নিউজ /বাসস):জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বরিশালে ‘ভালোবাসো মোর গান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল নজরুল সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল রোববার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।

প্রধান অতিথি কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর অমর সৃষ্টি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নজরুল সাহিত্য ও জীবনদর্শনের ওপর মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, বরিশাল অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন।

সভায় বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। 

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ও কবিতা পরিবেশন করা হয়।

এ সময় বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিকসহ নজরুলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0