ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট

ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ (সময়ধারা নিউজ/বাসস) :দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শুক্রবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে বসতে চান—এটি স্পষ্ট। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে।

এ সময়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লি বলেন, ‘এটি স্পষ্ট যে উত্তর কোরিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সংলাপ চান। আমিও প্রেসিডেন্ট ট্রাম্পকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছি।’

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত