আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ১৬ মার্চ ২০২৬ খ্রি: মহাখালী পরিদর্শনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি আগামী ১৬ মার্চ ২০২৬ খ্রি. রোজ সোমবার বেলা ১০.০০ টায় মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী মহাখালী বাস টার্মিনালে (মহাখালী বাসস্ট্যান্ড আউট গেইট) বেলা ১০.৩০ টায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করবেন।






