‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয় ক্যারিয়ারে সর্বোচ্চ আয়ের রেকর্ড অজয়ের

Oct 3, 2026 - 18:23
 0  2
‘দৃশ্যম ৩’-এর বিশ্বজয় ক্যারিয়ারে সর্বোচ্চ আয়ের রেকর্ড অজয়ের
ছবি : সংগৃহীত

 ঢাকা, অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ) : মুক্তি পেয়েই বক্স অফিসে সুনামির মতো ঝড় তুলেছে অজয় দেবগন অভিনীত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। প্রথম দিনেই নিজের ক্যারিয়ারের সর্বকালের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছেন অভিনেতা।

আন্তর্জাতিক বাজারে শতকোটির ক্লাব স্পর্শ করতে অল্পের জন্য মিস করলেও, বিশ্বজুড়ে ছবিটির প্রথম দিনের আয় গিয়ে পৌঁছেছে এক বিশাল অঙ্কে।

ভারতের বাজারে অগ্রিম বুকিং খোলার পর থেকেই ‘দৃশ্যম ৩’ নিয়ে বিপুল উন্মাদনা দেখা যায়। যেখানে অ্যাডভান্স বুকিংই ৫০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছিল। এছাড়া মুক্তির প্রথম দিনে ভারতে এই ছবির আয়ের পরিমাণ ৬৬ দশমিক ৭৫ কোটি রুপি (গ্রস ৮০ দশমিক ১০ কোটি রুপি)।

ছবি : সংগৃহীত

হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ের নিরিখে এটি তৃতীয় সর্বোচ্চ ওপেনিং, যা কেবল ‘ধুরন্ধর ২’ এবং ‘জওয়ান’-এর পেছনে রয়েছে। এর মাধ্যমে ‘সিংঘম এগেইন’-এর (৪৩.৭০ কোটি) রেকর্ড ভেঙে এটি অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনারে পরিণত হলো।

ভারতের বাইরে আন্তর্জাতিক বাজারেও অজয় দেবগনের অন্য যেকোনও সিনেমার তুলনায় ‘দৃশ্যম ৩’ দুর্দান্ত পারফর্ম করেছে। প্রথম দিনে ওভারসিজ মার্কেট থেকে ১৫ লক্ষ মার্কিন ডলারের বেশি আয় তুলে নিয়েছে ছবিটি।

ছবি : সংগৃহীত

এর ফলে বিশ্বজুড়ে প্রথম দিনের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকা। প্রথম দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকতে না পারলেও এটি বলিউড ইতিহাসের ষষ্ঠ বৃহত্তম বিশ্বব্যাপী ওপেনিং হিসেবে জায়গা করে নিয়েছে।

‘দৃশ্যম ৩’-এর প্রথম দিনের ৯৫ কোটি টাকার গ্রস কালেকশন বেশ কয়েকটি প্যান-ইন্ডিয়া বড় বাজেটের ব্লকব্লাস্টার সিনেমার উদ্বোধনী আয়কে পেছনে ফেলে দিয়েছে। সিনেমাগুলো হলো-রজনীকান্তের ‘জেলার’ (৯১ কোটি), রাম চরণের ‘পেড্ডি’ (৯৪ কোটি), সালমান খানের ‘টাইগার ৩’ (৯৩ কোটি) ও ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’ (৮৮ কোটি)।

ছবি : সংগৃহীত

অভিষেক পাঠক রচিত ও পরিচালিত এই থ্রিলারে ‘বিজয় সালগাঁওকর’ চরিত্রে পুনরায় ফিরেছেন অজয় দেবগন। ২ অক্টোবরকেই বেছে নেওয়া হয়েছিল ছবিটির মুক্তির জন্য।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0