‘দুধের মতো ফর্সা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্না ভাটিয়ার জবাব

Oct 31, 2026 - 03:17
 0  1
‘দুধের মতো ফর্সা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্না  ভাটিয়ার জবাব
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬(সময়ধারা নিউজ) :ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড- সমানতালে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার দেহের গড়ন নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা আন্নু  কাপুর। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তবে তিনি এ ধরনের মন্তব্যে গুরুত্ব না দিয়ে নিজের কাজ ও অভিনয়জীবনেই মনোযোগ দিতে চান। তামান্নার মতে, একজন সৃজনশীল মানুষের জন্য কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে, তা বুঝতে পারাটা খুবই জরুরি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দর্শকরা যেন তাকে কেবল পরিচিত ইমেজ বা পর্দায় উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ না রাখেন, সেটিই তার প্রত্যাশা।

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক কাজের মাধ্যমে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তামান্না বলেন, ‘একজন সৃজনশীল মানুষ হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মনোযোগ দিয়ে শোনা। তবে শোনার পর কোন বিষয়গুলো গ্রহণ করব আর কোনগুলো এড়িয়ে যাব, তা বোঝাও জরুরি। কারণ, আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।’

‘আমি এসব বিষয় দেখিও না। নিজের কাজ, কী তৈরি করতে চাই এবং অভিনয়জীবন-এসব নিয়েই মনোযোগী থাকি,’ যোগ করেন তিনি।

অভিনয়কে শুধু পেশা হিসেবে না দেখে বরং এটাকে সেবা মনে করেন তামান্না। তার ভাষায়, ‘আমি সত্যিকার অর্থেই নিজের কাজকে সেবার মতো করে করতে চাই এবং সেটাই করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার আন্তরিকতা রয়েছে।’

ছবি : সংগৃহীত

গত বছর শুভঙ্কর মিশ্রের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন অভিনেতা আন্নু  কাপুর। কথোপকথনের একপর্যায়ে উপস্থাপক তামান্না ভাটিয়ার অভিনীত ‘আজ কি রাত’ গানটির প্রসঙ্গ তোলেন। তখন তামান্নার চেহারা ও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে আনু বলেন, ‘মাশাল্লাহ, ক্যায়া দুধিয়া বদন হ্যায়।’ (মাশাল্লাহ, কী চমৎকার দুধের মতো ফর্সা শরীর!)
এ সময় তিনি তামান্নার পরিবেশনা শিশুদের শান্তিতে ঘুমাতে সাহায্য করে বলে জানান। তার সব ইচ্ছা পূরণ হোক- এমন শুভকামনাও জানান এই অভিনেতা।

অভিনেতা আন্নু  কাপুর, ছবি : সংগৃহীত

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আন্নু  কাপুর, ‘আমাদের বোন তার গান, শরীর ও দুধের মতো শুভ্র মুখ দিয়ে শিশুদের ঘুম পাড়াচ্ছেন। এটি খুবই ভালো বিষয়। দেশের শিশুরা যদি ভালো ও সুস্থভাবে ঘুমাতে পারে, তাহলে তা হবে দেশের জন্য আশীর্বাদস্বরূপ। তার আরও কোনো ইচ্ছা থাকলে ঈশ্বর যেন তা পূরণের সামর্থ্য দেন।’
এ সময় তিনি তামান্নার পরিবেশনা শিশুদের শান্তিতে ঘুমাতে সাহায্য করে বলে জানান। তার সব ইচ্ছা পূরণ হোক- এমন শুভকামনাও জানান এই অভিনেতা।

ছবি : সংগৃহীত

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আনু বলেন, ‘আমাদের বোন তার গান, শরীর ও দুধের মতো শুভ্র মুখ দিয়ে শিশুদের ঘুম পাড়াচ্ছেন। এটি খুবই ভালো বিষয়। দেশের শিশুরা যদি ভালো ও সুস্থভাবে ঘুমাতে পারে, তাহলে তা হবে দেশের জন্য আশীর্বাদস্বরূপ। তার আরও কোনো ইচ্ছা থাকলে ঈশ্বর যেন তা পূরণের সামর্থ্য দেন।’

ছবি : সংগৃহীত
তবেআন্নু  কাপুরের ওই মন্তব্য ভালোভাবে নেয়নি অনেক নেটিজেন। সামাজিকমাধ্যমে অনেকে তার বক্তব্যকে নারীর শরীরকেন্দ্রিক ও আপত্তিকর বলে সমালোচনা করেন। এ ঘটনা বিনোদনজগতে অভিনেত্রীদের শারীরিক গড়ন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার প্রবণতা নিয়েও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছিল।

ছবি : সংগৃহীত

সূত্র: এনডিটিভি

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0