সাংবাদিকের প্রশ্নে ক্ষেপে গেলেন পরীমনি

Mar 10, 2026 - 15:00
 0  7
সাংবাদিকের প্রশ্নে ক্ষেপে গেলেন  পরীমনি
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মার্চ ২০২৬ (কথাবার্তা /বাসস)  : সিনেমার বা নাটকের  তারকাদের ট্রান্সফর্মেশন কিংবা স্লিম হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। এর নেপথ্যে চিত্রনায়িকা পরীমনির কঠোর পরিশ্রম রয়েছে বলেও মনে করেন অনেকে। তবে তার ভক্তদের কৌতূহল তো থেকেই গেছে; মনে প্রশ্ন রয়েছে গেছে তার এই পরিবর্তনের রহস্য নিয়ে।

সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নেন পরীমণি। রামাদান ফেস্ট নামের সেই ইভেন্টে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্যও। বোরকাতেও এদিন পরীমনিকে লাগে নজরকাড়া।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নায়িকা। প্রশ্নটা ছিল এমন- পরীমণি স্লিম হয়েছেন, এর রহস্য কী?  প্রশ্নটি শোনা মাত্রই তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে উত্তর দিলেন। এ সময় তার কথায় চড়া মেজাজও ছিল স্পষ্ট। বললেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’ অর্থাৎ বোকার মতো প্রশ্ন! এরপর কিছুক্ষণ চুপ থাকেন নায়িকা। 

অনুষ্ঠানে পরীমনি বলেন, যে আমার সৌন্দর্যের প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি- আমার মনে হয় এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিৎ। মানুষ সব ভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক- যেকোনো গায়ের রং, যেকোনো শারীরিক গঠন- আমরা আর এই বিষয়গুলো না তুলি।

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0