শুধু অন্তর্বাস পরে শট দেওয়ার জন্য জোরাজুরি,অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ (সময়ধারা নিউজ) : নগ্নতা, ঘনিষ্ঠ দৃশ্য কিংবা কঠিন চরিত্রে অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই চরিত্রের প্রয়োজনে সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হননি। দরকার হলে যেকোনও ভূমিকায় তিনি সাবলীল। কিন্তু শুধুমাত্র দৃশ্যকে আরও ‘দৃষ্টিনন্দন’ করার জন্য কোনও অভিনেত্রীকে অপ্রয়োজনীয়ভাবে এমন পরিস্থিতিতে ফেলাটা কতটা যুক্তিযুক্ত, এ বার সেই প্রশ্ন তুললে রাধিকা।
এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের বেশ কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। সেখানে তিনি জানান, একসময় পরপর কয়েকটি ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করার পরে ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে তাঁকে নিয়ে একটি ধারণা তৈরি হয়ে যায়। অভিনেত্রীর মতে, অনেকেই ভাবেন তিনি হয়তো যে কোনও ধরনের ঘনিষ্ঠ বা সাহসী দৃশ্যে অভিনয় করতে রাজি হয়ে যাবেন।
রাধিকা আপ্তে, ছবি: সংগৃহীত
রাধিকা বলেন কেরিয়ারের শুরুর দিকে প্রায় চার-পাঁচটি ছবিতে তাঁকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অভিনয় করতে হয়েছিল। এরপরই কিছু মানুষের মনে হয়েছিল, তিনি বোধহয় এই ধরনের দৃশ্য নিয়ে কোনও প্রশ্ন করবেন না। অভিনেত্রী স্পষ্ট করে জানান, কোনও একটি ছবিতে নির্দিষ্ট চরিত্রের প্রয়োজনে তিনি একটি দৃশ্যে অভিনয় করেছেন বলেই ভবিষ্যতের প্রতিটি ছবিতে একই ধরনের প্রস্তাবে সম্মতি জানাবেন এমনটা নয়।
রাধিকা আপ্তে, ছবি: সংগৃহীত
আরও একবার তার সঙ্গে এমন ঘটেছিল বলে জানান রাধিকা। অভিনেত্রী জানান, শুটিংয়ের সময় তাঁকে প্রথমে শার্টের বোতাম না লাগিয়েই শট দেওয়ার কথা বলা হয়। রাধিকার রাজি হননি।
রাধিকা আপ্তে, ছবি: সংগৃহীত
তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন, এটি যেহেতু অ্যাকশন দৃশ্য, সেখানে স্বাভাবিক ভাবেই দৌড়ঝাঁপ করতে হবে। শার্টের বোতাম খুলে রাখলে সেটা দেখতে ভালোলাগবে না।
রাধিকা আপ্তে, ছবি: সংগৃহীত
তবে রাধিকার কথায় পাত্তা না দিয়েই তাঁকে বারংবার শার্ট না পরে শুধুমাত্র ব্রা এবং অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্য করার জন্য জোর করা হয়। তবে শেষপর্যন্ত অবশ্য রাধিকা নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন।
রাধিকা আপ্তে ,ছবি: সংগৃহীত






