মাত্র ২৮ বছরেই থেমে গেলো বলিউড অভিনেত্রী অনন্যা রাজের জীবন !

দীর্ঘ ১ বছর ধরে তিনি শারীরিক ও মানসিক নানা রোগে ভুগছিলেন অনন্যা৷ ফলে তাঁর পরিবারও খুব চিন্তিত ছিল৷ এবার পথ চলা শেষ হল অভিনেত্রীর৷

মাত্র ২৮ বছরেই থেমে গেলো বলিউড অভিনেত্রী অনন্যা রাজের জীবন !
নিউজ ডেস্ক

বলিউড অভিনেত্রী অনন্যা রাজের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। মাত্র ২৮ বছর বয়সে ১৫ জুলাই, ২০২৬ তারিখে ঘুমের মধ্যে মারা যান তিনি।

মুম্বইতে জন্ম ও বেড়ে ওঠা এই অভিনেত্রী গত এক বছর ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

অভিনেত্রীর মৃত্যুর খবর তাঁর পরিবার সংবাদমাধ্যম ও তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছে।

অনন্যা ২০১৬ সালের ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমায় তাঁর ভূমিকার জন্য পরিচিত ছিলেন। এছাড়াও ২০১৭ সালের ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ২০১৯ সালের ‘ঘোস্ট’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।

হিন্দি সিনেমা ছাড়াও দক্ষিণী সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। বহু সহ-অভিনেতা ও ভক্ত অভিনেত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন।