মহাকাল সোসাইটি ঢাকা এর সদস্যদের সৌজন্যে মরহুম শরিফুল ইসলাম এর স্ত্রী তথা তার পরিবারের সাহায্যার্থে ও তার স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা

মহাকাল সোসাইটি ঢাকা এর সদস্যদের সৌজন্যে মরহুম শরিফুল ইসলাম এর স্ত্রী তথা তার পরিবারের সাহায্যার্থে ও তার স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা
ছবি : সংগৃহীত

১৯ শে মার্চ ২০২৬ ইং, বৃহস্পতিবার (কথাবার্তা): আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, "মহাকাল সোসাইটি ঢাকা" এর সদস্যদের সৌজন্যে মরহুম শরিফুল ইসলাম এর স্ত্রী তথা তার পরিবারের সাহায্যার্থে ও তার স্ত্রীর কর্মসংস্থানের জন্য একটি বিদেশী ব্রান্ড নিউ "জ্যাক" সেলাই মেশিন আজ ১৯ শে মার্চ, ২০২৬ এ/ ২৯ শে রমজান, বৃহস্পতিবার সকাল দশটায় মরহুম শরিফুলের যশোরের অভয়নগরের মহাকালের গ্রামের বাড়িতে তার স্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, "মহাকাল সোসাইটি ঢাকা" নামে ঢাকাতে "অভয়নগরের প্রেমবাগ থেকে ভাঙ্গা গেটের মহাসড়কের দুই পাশের গ্রামের স্থায়ী অধিবাসীদের নিয়ে" সংগঠনটি এলাকার মানুষের জনকল্যাণ ও সহযোগিতার জন্য ২০১১ ইং সালে প্রতিষ্ঠিত হয় । উক্ত সংগঠনটি  সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন। সংগঠনটি আঞ্চলিক ও ঢাকাস্থ বিভিন্ন উন্নয়ন প্রোগ্রাম ও মানুষের কল্যাণার্থে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে।

মরহুম শরিফুল ইসলাম মহাকাল সোসাইটির একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি গত দুই মাস আগে মহাকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা যান । বর্তমানে তার স্ত্রী তার  দুই সন্তান নিয়ে অর্থ কষ্টে দিন যাপন করছেন। এজন্য মহাকাল সোসাইটির সদস্যগণ তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। 

আজ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকাল সোসাইটি ঢাকা এর সভাপতি: মোঃ মেহেদী আল মামুন, সাধারণ সম্পাদক: আশরাফ-উল- আলম (পলাশ), যুগ্ম-সাধারণ সম্পাদক: মেহেদী আল-মাসুদ (শিপলু), যোগাযোগ ও সমাজ কল্যাণ সম্পাদক: মাসুদ রানা (রনি), সহ-কোষাধক্ষ্য: আল আমিন, কার্যনির্বাহী সদস্য:  নজরুল ইসলাম নয়ন,  সদস্য: মাহমুদ হাসান, মাজহারুল, মশিউর রহমান, ইদ্রিস ও বাবু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মরহুম শরিফুল ইসলাম এর স্ত্রী, দুই পুত্র সন্তান, শরিফুলের ভাইগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উক্ত সংগঠনের সভাপতি: মোহাম্মদ মেহেদী আল-মামুন ও সাধারণ সম্পাদক: আশরাফুল-উল-আলম (পলাশ) বক্তব্য প্রদান করেন। মহাকাল সোসাইটি ঢাকা এর সম্মানিত সভাপতি জনাব মোঃ মেহেদী আল মামুন বলেন, 'মহাকাল সোসাইটি ঢাকা একটি ঢাকাস্থ আঞ্চলিক, সামাজিক ও সেবামূলক সংগঠন। এটি প্রথম থেকে মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে চলেছে। সোসাইটির উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ: পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সঞ্চয়, সেবা, আর্থ্-সামাজিক উন্নয়ন সহযোগিতা ও সমঝোতা। সোসাইটি ঢাকাতে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান, শিক্ষা উন্নয়ন এবং  ঢাকাতে নতুন আগত শিক্ষার্থীদের নিয়ে নানামুখী নির্দেশনা মূলক কাজ করে থাকে। তিনি আরো বলেন, মরহুম শরিফুলের এ অকাল চলে যাওয়া তার পরিবারের জন্য অপুরনীয় ক্ষতি হয়েছে। এ জন্য মহাকাল সোসাইটি ঢাকা তার পরিবারের পাশে আগামীতেও থাকতে চায়। পরিবারের আর্থিক স্বচ্ছলতা, বিশেষ করে তার দুই সন্তানের নিয়ে তাদের একটি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। উক্ত অনুষ্ঠানে মহাকাল সোসাইটির কার্যনির্বাহী পরিষদ, শরিফুলের পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও ভবিষ্যতে সার্বিক সহযোগিতার ইচ্ছা পোষণ করেন।