ভেঙে গেল অনন্যার প্রেম

ভেঙে গেল অনন্যার  প্রেম
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬  (সময়ধারা নিউজ ) :বলিউডে ফের ভাঙনের সুর! আমেরিকান মডেল ওয়াকার ব্লেঙ্কোর সঙ্গে দুই বছরের সম্পর্কে ছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তবে চাঙ্কি পান্ডের কন্যার এই সম্পর্ক নাকি ভেঙে গেছে।

 ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াকার ব্লেঙ্কোর সঙ্গে সম্পর্কে থিতু হতে পারেননি নায়িকা। গত সপ্তাহে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

অনন্যা জানিয়েছেন, সিদ্ধান্তটি তার ও ওয়াকারের পারস্পারিক মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে।

বিগত দুই বছর অনন্যা এবং ওয়াকারকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা গেছে।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা জুটিবদ্ধ ছবি শেয়ার করেছেন। 

বিনোদনের সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া সাক্ষাতকারে তার বিচ্ছেদের বিষয়ে অনন্যা বলেছেন, আমার কাছে সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে আমি নিজেকে খুঁজে পাবো।

আমি এখনো শিখছি। আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আরো অনেক বেশি দূরে এগিয়ে যেতে চাই, নিজের পরিবর্তন দেখতে চাই।   

প্রসঙ্গত, ওয়াকার ব্লেঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অতীতে অনন্যা অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম করেছিলেন। অভিনেত্রীর সেই সম্পর্কও ২ বছরের মাথায় ভেঙে যায়। যদিও তারা কেন আলাদা হয়েছিলেন সেটা স্পষ্ট নয়। 

অনন্যা পাণ্ডেকে দর্শক শেষবার ‘চাঁদ মেরা দিল’ সিনেমায় দেখেছেন। এই সিনেমাটি ২২ মে মুক্তি পেয়েছিল। তবে বক্স অফিসে তেমন সাড়া পায়নি। বর্তমানে তিনি ‘কল মি বে সিজন ২’ নিয়ে ব্যস্ত। অ্যামাজন প্রাইম ভিডিওতে আসবে তার সেই প্রজেক্টটি।