বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক

Oct 23, 2026 - 16:15
 0  1
বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক
ছবি : সংগৃহীত
বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ) : অস্ট্রেলিয়ার এক টেলিভিশন সাংবাদিক বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে এক চালককে উদ্ধার করেছেন। ক্রমেই বাড়তে থাকা পানিতে সাঁতরে গিয়ে ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে আনতে সহায়তা করেন তিনি। 

শুক্রবার ঘটনাটিকে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন ওই সাংবাদিক।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসির সাংবাদিক উইল মারে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিসবেনে বন্যার সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় তিনি একটি গাড়িকে পানিতে ডুবে যেতে দেখেন।

পরে স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল হ্যালির সঙ্গে পানিতে ঝাঁপ দেন মারে। তারা গাড়িটির ওপর উঠে দরজা খুলে ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন।

শুক্রবার এবিসির ‘ব্রেকফাস্ট’ টেলিভিশন অনুষ্ঠানে মারে বলেন, ‘ঘটনাটি সত্যিই ভয়ংকর ছিল।’

তিনি আরও বলেন, ‘সৌভাগ্যবশত, আজ সকালে ভালো ঘুমের পর এবং হয়তো গত রাতে কয়েক গ্লাস রেড ওয়াইন পান করার পর এখন বেশ ভালো বোধ করছি।’

এদিকে, স্থানীয় বাসিন্দারা ওই সাংবাদিকের একটি নতুন ডাকনাম দিয়েছেন বলে জানান হ্যালি।

তিনি বলেন, ‘ম্যাড ডগ মারে... এখানকার মানুষ এখন তাকে এই নতুন নামেই ডাকছেন।’

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0