নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পুলিশ
নারায়ণগঞ্জ,(১৬সেপ্টেম্বর,২০২৬ খ্রি,(সময়ধারা নিউজ)১৯ নম্বর ওয়ার্ড, :নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরে তাঁকে গ্রেপ্তার না করেই ফেরত যায় পুলিশ। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় কয়েক শ নারী-পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। একপর্যায়ে ফয়সালকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ। ফয়সাল মোহাম্মদ মদনগঞ্জ এলাকার বাসিন্দা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি জানিয়েছে পুলিশ।
তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার কয়েক শ নারী-পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। একপর্যায়ে পুলিশ ফয়সালকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে চলে যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, এলাকায় ফয়সাল মোহাম্মদের জনপ্রিয়তা আছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিনেরবলরন পুলিশের একটি দল ফয়সাল মোহাম্মদকে গ্রেপ্তার করতে গিয়েছিল। কিন্তু ফয়সাল কার্যালয় ও বাসা থেকে কৌশলে পালিয়ে যান






