চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প

Oct 13, 2026 - 18:07
 0  1
চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না ট্রাম্প
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে তিনি বিশ্বাস করেন না।

তার মতে, এ ধরনের পদক্ষেপ নিলে দেশ দুটির হারানোর মতো অনেক কিছু রয়েছে।

মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর জন্য চীন ও রাশিয়ার বিভিন্ন সংস্থা ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে— এমন প্রতিবেদন প্রকাশের পর চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে— এমন বক্তব্যের জবাবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘যদি তারা সহায়তা করেও থাকে, তবে তা খুবই সীমিত পর্যায়ে। তবে আমি মোটেও বিশ্বাস করি না যে তারা তা করছে।’

তিনি আরও লেখেন, ‘তাদের হারানোর মতো অনেক কিছু আছে। আর আমরা বিষয়টি জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব!’

এর আগে গত জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, চীন ও রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করছে বলে তিনি বিশ্বাস করেন না।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছিলেন, দেশ দুটি এমনটি করলে তাদের জন্য তা ‘খুব খারাপ’ হবে।

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিত্রদের তুলনায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি ট্রাম্পকে প্রায়ই তুলনামূলক নমনীয় অবস্থান নিতে দেখা গেছে।
বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর নেতা হিসেবে তাদের সম্মান করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়।

ছবি : সংগৃহীত

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0