চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
১৭ মার্চ ২০২৬ (কথাবার্তা): চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. মোঃ ইউসুফ ইলাহী চৌধুরী সভাপতি এবং ডা. রাশেদ মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সকল সদস্য ও সুধীজনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি চূড়ান্ত অনুমোদন পায়। নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব অর্পণ করা হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর অবদান রাখা এবং সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। একইসঙ্গে কমিটির পক্ষ থেকে সিভাসু পরিবারের সদস্যসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।






