এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

Oct 25, 2026 - 00:49
 0  1
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ) : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।শনিবার (২৪ অক্টোবর) রাতে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।এর আগে গত ১২ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান  জানিয়েছিলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় যে দিনটি নির্ধারণ করে দেবে, সেই দিনেই ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করবে বোর্ডগুলো।চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়, যা শেষ হয় ৮ আগস্ট।

তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

ছবি : সংগৃহীত

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0