ইতিহাসের সবচেয়ে উত্তাল সময় পার করছে ফ্রান্স, সাথে কিছু ছবি 

Oct 22, 2026 - 16:42
 0  1
ইতিহাসের সবচেয়ে উত্তাল সময় পার করছে ফ্রান্স, সাথে কিছু ছবি 
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ) : সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে উত্তাল সময় পার করছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে চলছে তুমুল বিক্ষোভ। রাজপথের এ বিক্ষোভ শুধু মিছিল–সমাবেশে সীমিত নেই, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়েছে। ব্যাপক লুটপাট করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে জারি করা হয়েছে কারফিউ।

 সহিংস এ বিক্ষোভে লিমোজ শহরের ঐতিহ্যবাহী সিটি হল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। লুটপাট চালানো হয়েছে তিন হাজারেরও বেশি দোকানে। এখন কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা শান্ত, থমথমে; তবে বিপদের আশঙ্কা এখনো কাটেনি।

ফ্রান্সজুড়ে সপ্তাহান্তের সহিংস বিক্ষোভে প্রায় ২ হাজার ৪০০ জনকে আটক করেছে পুলিশ। এমনকি লুটপাটে জড়িতদের খুঁজে বের করতে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বিক্ষোভের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম, মজুরি এবং সরকারি পরিষেবা নিয়ে অসন্তোষসহ বিভিন্ন বিষয় কাজ করছে। শিক্ষার্থী ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব দাবিতে কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি কিছু এলাকায় সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0