ইতালির স্কুল কলেজে বোরকা নিষিদ্ধ, সিদ্ধান্ত নেয়া হয়েছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (সময়ধারা নিউজ) : ইতালির স্কুল কলেজে বোরকা নিষিদ্ধ এবং প্রতিটি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে দেশটির সরকার। পাশাপাশি নতুন নিয়ম লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ১ হাজার ১৪০ ডলার (১ লাখ ৪০ হাজার ১৬২ টাকা) পর্যন্ত জরিমানার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। খবর আল জাজিরার।
জাতীয়তাবাদী কনজারভেটিভ দল ‘ব্রাদার্স অব ইতালির’ (এফডিআই) যুব শাখা আয়োজিত এক সমাবেশে এই প্রস্তাবিত পরিবর্তনের রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তার মন্ত্রিসভা একটি অধ্যাদেশ জারির মাধ্যমে বিষয়টি অনুমোদন করে।
নতুন আইনের ফলে আগামী বছর থেকে স্কুলে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ। এ ছাড়া যেসব শিক্ষার্থী ইতালিয়ান ভাষায় কথা বলতে পারে না, তাদের উপস্থিতি প্রতিটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০ শতাংশের মধ্যে রাখার সীমা নির্ধারণ করা হয়েছে।
জরুরি অধ্যাদেশ হওয়ার কারণে এটি অবিলম্বে কার্যকর হতে পারে। তবে কার্যকরের আগে ৬০ দিনের মধ্যে দেশটির পার্লামেন্টে এটি পাস করাতে হবে। তবে ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলা চলতি সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন, শিক্ষার ক্ষেত্রে যেন কোনও বাধা তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছেন তিনি।
ছবি : সংগৃহীত
বিরোধীদের মতে, আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে সাবেক সেনাপ্রধান রবার্তো ভান্নাচির নেতৃত্বাধীন চরম ডানপন্থী ‘ন্যাশনাল ফিউচার’ (এফএন) দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সামাল দিতে মেলোনির এমন কঠোর নিয়ম চালু করছে। এফএন গত জুলাই থেকেই স্কুলে বোরকা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল।
ছবি : সংগৃহীত
এদিকে বিরোধী রাজনৈতিক নেতাদেরর একাংশ মেলোনির বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে ‘সাংস্কৃতিক যুদ্ধকে’ প্রাধান্য দেয়ার অভিযোগ তুলেছেন। সেন্টার-লেফট ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লাইন বলেন, ‘এটি একটি লজ্জাজনক অধ্যাদেশ। একটি নতুন আদর্শিক এজেন্ডার আড়ালে সরকারি শিক্ষা ব্যবস্থার আসল সংকটগুলো সমাধানে সরকারের ব্যর্থতাই এতে স্পষ্ট হয়ে উঠেছে।’
ছবি : সংগৃহীত
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0






