আয়ুষ্মান-সারা আলির সিনেমা মুক্তির আগেই নিষিদ্ধের ধাক্কা খেলো 

Oct 21, 2026 - 01:23
 0  1
আয়ুষ্মান-সারা আলির সিনেমা মুক্তির আগেই নিষিদ্ধের ধাক্কা খেলো 
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬  (সময়ধারা নিউজ) :বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত নতুন সিনেমা ‘উড়তা তীর’ নেপালে প্রদর্শনের অনুমতি পায়নি। মুক্তির আগে সিনেমাটি পর্যালোচনা করে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড জনসমক্ষে প্রদর্শনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনেমাটির পরিবেশক ন্যাশনাল সিনে গ্রুপ নেপালকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দেশটির ‘ন্যাশনাল সিনেমা (প্রোডাকশন, এক্সিবিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন) আইন, ২০২৬’-এর ৮(৩) ধারার আওতায় সিনেমাটি জনসমক্ষে প্রদর্শনের অনুমতি দেওয়া যাচ্ছে না।

চিঠি অনুযায়ী, পর্যালোচনার জন্য জমা দেওয়া উপকরণ পরীক্ষা করে কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড মনে করেছে, সিনেমাটির বিষয়বস্তু আইনে নিষিদ্ধ হিসেবে চিহ্নিত শ্রেণির আওতায় পড়ে। এ কারণে সিনেমাটিকে প্রদর্শনের ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি : সংগৃহীত

আগামী শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। আকাশ কৌশিক পরিচালিত সিনেমাটি ভারতে মুক্তি পাওয়ার কথা ২৩ অক্টোবর।

প্রতিবেদন অনুযায়ী, ‘উড়তা তীর’-এর গল্পে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার বিষয়টি উঠে এসেছে। সিনেমাটির বিষয়বস্তুর সঙ্গে নেপালে প্রদর্শনের অনুমতি না পাওয়ার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মন্ত্রণালয়ের চিঠিতে কোন দৃশ্য বা বিষয়বস্তুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

ছবি : সংগৃহীত

নেপালের চলচ্চিত্রসংক্রান্ত আইনে এমন কিছু বিধান রয়েছে, যার আওতায় কোনো সিনেমার বিষয়বস্তু দেশের জাতীয় স্বার্থ বা কোনো জনগোষ্ঠীর ওপর প্রভাব ফেলতে পারে বলে বিবেচিত হলে সেটির প্রদর্শন সীমিত করা সম্ভব।

ছবি : সংগৃহীত

আকাশ কৌশিক পরিচালিত ‘উড়তা তীর’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও সারা আলী খান। সূত্র: ইন্ডিয়া টুডে

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0