আধুনিক শিল্পব্যবস্থা বিনির্মাণে উদ্ভাবনের বিকল্প নেই: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

আধুনিক শিল্পব্যবস্থা বিনির্মাণে উদ্ভাবনের বিকল্প নেই: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ছবি : চায়না মিডিয়া গ্রুপ

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৩মার্চ, (সোমবার) হ্যপেই প্রদেশের সিয়োং আন নতুন এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি সিয়োং আনের উচ্চমানের নির্মাণ ও উন্নয়ন জোরদার করা সংক্রান্ত এক আলোচনা সভা পরিচালনা করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

প্রেসিডেন্ট সি সিয়োং আন নতুন এলাকার নির্মাণ ও উন্নয়নে অর্জিত গুরুত্বপূর্ণ পর্যায়ক্রমিক লক্ষ্যসমূহের পূর্ণ স্বীকৃতি দেন। এছাড়া তিনি নতুন যুগে ও নতুন যাত্রায় সিয়োং আন নতুন এলাকা নির্মাণের দায়িত্ব, লক্ষ্য এবং তা বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। তাঁর এই বক্তব্য সিয়োং আন নতুন এলাকার উচ্চমানের নির্মাণ ও উন্নয়নকে বেগবান করার জন্য গভীর দিকনির্দেশনা ও মৌলিক ভিত্তি প্রদান করে।

হ্যপেই সিয়োং আন নতুন এলাকা স্থাপন করা হলো একটি সহস্রাব্দ পরিকল্পনা এবং বিশাল জাতীয় উদ্যোগ—যা প্রেসিডেন্ট সি চিন পিং ব্যক্তিগতভাবে নির্ধারণ, বাস্তবায়ন ও প্রচার করেছেন। গত ৯ বছর ধরে প্রেসিডেন্ট সি’র যত্ন ও নির্দেশনায় সিয়োং আন নতুন এলাকায় এক ট্রিলিয়নের বেশি ইউয়ান বিনিয়োগ করা হয়েছে এবং ৫ হাজার ৩০০টিরও বেশি ভবন নির্মিত হয়েছে। ২০২৩ সাল থেকে ১৪৬টি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের শাখা কোম্পানি এখানে এসেছে। কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর ৪০০টিরও বেশি বিভিন্ন ধরনের শাখা সংস্থা এখানে স্থাপিত হয়েছে। ২০১৭ সালে “হাজার বছরের বন” নির্মাণ শুরু হওয়ার পর থেকে, ৪ লাখ ৮৩ হাজার মু জমিতে নতুন করে বনায়ন করা হয়েছে। সবুজায়নের মোট আয়তন ৭ লাখ ৪৩ হাজার মু-তে পৌঁছেছে। বনভূমির আচ্ছাদন হার ১১ শতাংশ থেকে বেড়ে ৩৫.১ শতাংশে উন্নীত হয়েছে। এভাবেই হ্যপেই প্রদেশে একটি উচ্চমানের আধুনিক শহর গড়ে উঠছে।

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নজর দিয়ে সিয়োং আন নতুন এলাকার উচ্চমানের উন্নয়নের দিকনির্দেশনা দেয় এবং সমন্বিত আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে একটি বিশাল রূপরেখা তৈরি করেছে। আমাদের উচিত প্রেসিডেন্ট সি’র আন্তরিক নির্দেশাবলিকে ব্যবসা পরিচালনা ও সাফল্য অর্জনের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপদক্ষেপে রূপান্তরিত করা। বেইজিংয়ের রাজধানী- বহির্ভূত কার্যাবলি গ্রহণের ক্ষেত্রে নতুন অগ্রগতির লক্ষ্যে প্রয়াস চালিয়ে যেতে হবে। সেই সঙ্গে, পুনর্বাসন প্রকল্প ও কর্মীদের জন্য নীতিগত নিশ্চয়তা এবং সেবা জোরদার করতে হবে। পাশাপাশি, পুনর্বাসন প্রকল্প, নতুন এলাকা ও নিকটবর্তী অঞ্চলগুলোর উন্নয়নের ধারাকে প্রসারিত ও ত্বরান্বিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদান করতে হবে।

ধারাবাহিকভাবে সিয়োং আন নতুন এলাকার সার্বিক ধারণক্ষমতা উন্নীত করে এবং সুশৃঙ্খল পরিকল্পনা মেনে চলে—উচ্চমানের নির্মাণ ও উচ্চ-দক্ষতাসম্পন্ন শাসনব্যবস্থাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে। বৈজ্ঞানিকভাবে কাজের গতি ও পর্যায়ক্রম অনুধাবন করে—স্টার্ট-আপ জোন, প্রাথমিক উন্নয়ন জোন এবং অন্যান্য এলাকার নির্মাণকাজের অগ্রগতি সাধনে মনোযোগ নিবদ্ধ করে ‘সিয়োং আন গুণগত মান’ তৈরির চেষ্টা চালানো হবে। সংস্কার ও উদ্ভাবনকে প্রধান চালিকাশক্তি হিসেবে ধরে, বৈজ্ঞানিক ও শিল্প উদ্ভাবনের গভীর একীভূতকরণ ত্বরান্বিত করতে হবে। স্থানীয় পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে `নতুন গুণগত মানসম্পন্ন উৎপাদন শক্তির` বিকাশ ঘটিয়ে, নতুন এলাকার বাস্তব পরিস্থিতির সাথে সংগতিপূর্ণ একটি আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তোলা হবে।

বিভিন্ন পক্ষের উচিত প্রেসিডেন্ট সি’র সিয়োং আন নতুন এলাকা নির্মাণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ভাষণের মর্মার্থ গভীরভাবে অনুসরণ ও কার্যকর করা। রাজনৈতিক অর্জনের সঠিক দৃষ্টিভঙ্গি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা ও গভীরভাবে অনুশীলন করে, সামগ্রিক পরিস্থিতি ও দায়িত্ববোধ বৃদ্ধি করতে হবে। একটি নির্দিষ্ট রূপরেখাতেই অটল থেকে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে হবে। ধাপে ধাপে কাজের পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করে এবং নির্মাণ নকশাকে বাস্তব নির্মাণস্থলে পরিণত করে সিয়োং আন নতুন এলাকার উচ্চমানের নির্মাণ ও উন্নয়নকে নতুন পর্যায়ে এগিয়ে নিতে হবে। এর মাধ্যমে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন নির্মাণের জন্য আরও নতুন ও বড় অবদান রাখা সম্ভব হবে।

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ