চীনের তাক লাগানো প্রযুক্তি রোবট দিয়েই রোবট তৈরি উৎপাদন শুরু 

Sep 17, 2026 - 08:30
 0  1
চীনের তাক লাগানো প্রযুক্তি রোবট দিয়েই রোবট তৈরি উৎপাদন শুরু 
ছবি : সংগৃহীত

ঢাকা,(১৭সেপ্টেম্বর,২০২৬ খ্রি,(সময়ধারা নিউজ):কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোই রোবট দিয়ে রোবট তৈরির ধারণা।  চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানিয়েছে, তারা এমন একটি স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু করেছে, যেখানে হিউম্যানয়েড (মানুষের মতো আকৃতি বিশিষ্ট) রোবট দিয়েই অন্য হিউম্যানয়েড রোবট তৈরিতে সহায়তা করা যাবে।

এক্সপেংয়ের প্রধান নির্বাহী হে শিয়াওপেং এক্সে এ তথ্য জানান। তার দাবি, এটি উন্নত সাধারণ উদ্দেশ্যের হিউম্যানয়েড রোবট তৈরির বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া। এর লক্ষ্য হলো উৎপাদন প্রক্রিয়ায় মানুষের সরাসরি অংশগ্রহণ কমিয়ে বড় পরিসরে হিউম্যানয়েড রোবট তৈরি করা।

ছবি : সংগৃহীত

এ প্রক্রিয়ায় তৈরি প্রথম রোবটটির নাম দেওয়া হয়েছে ‘আয়রন’। হে শিয়াওপেং জানান, উৎপাদন শেষে আয়রন নিজে হেঁটে কারখানা থেকে বেরিয়ে আসে। এক্ষেত্রে শুধু কারখানার নির্দিষ্ট কোনও কাজ করা রোবট নয় বরং একটি পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবট তৈরির সক্ষমতা দেখিয়েছে উৎপাদন ব্যবস্থা।
হিউম্যানয়েড রোবট শিল্পের বড় চ্যালেঞ্জ এখন শুধু রোবটকে হাঁটানো, কথা বলানো বা বিভিন্ন কাজ করানো নয়। কম খরচে এবং দ্রুত বিপুল সংখ্যায় রোবট তৈরি করাও গুরুত্বপূর্ণ। উৎপাদন প্রক্রিয়ার বড় অংশ স্বয়ংক্রিয় করা গেলে ভবিষ্যতে কম সময়ে এবং আরও ধারাবাহিকভাবে রোবট তৈরি করা সম্ভব হতে পারে।
হে শিয়াওপেংয়ের আশা, ভবিষ্যতে আয়রন আরও বেশি সাধারণ কাজ করার সক্ষমতা অর্জন করবে। বিপজ্জনক, একঘেয়ে বা মানুষ যে কাজগুলো করতে চায় না, সেসব কাজেও হিউম্যানয়েড রোবট ব্যবহারের লক্ষ্য রয়েছে। 

সূত্র: উইয়ন নিউজ

ছবি : সংগৃহীত

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0